ফরাসি অস্কারে জোডি ফস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬তম সিজার অ্যাওয়ার্ড আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফ্রান্সের অস্কার হিসেবে পরিচিত সিজার অ্যাওয়ার্ডের এবারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন জোডি ফস্টার। গত সোমবার আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ফরাসিরা স্বাজাত্যবোধের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। ফরাসি সিনেমায় বিদেশিদের ঠাঁই নেই, এমনটাই তারা বিশ্বাস করে। কিন্তু এবার প্রথা ভেঙে অস্কারজয়ী মার্কিন এই অভিনেত্রীকে সিজার অ্যাওয়ার্ডে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পেছনে কয়েকটি কারণ আছে। একে তো ফস্টার ছোটবেলা থেকে ফ্রান্সে বেড়ে উঠেছেন। ফলে তিনি নিখুঁত ফরাসি উচ্চারণে কথা বলতে পারেন। এ ছাড়া রোমান পোলানস্কির একটি ছবিতে অভিনয়ের জন্য ফেব্রুয়ারির শুরুতেই তিনি ফ্রান্সে আসছেন। তাই খ্যাতিমান এই অভিনেত্রীকে আমন্ত্রণ জানানোর মওকাটা হাতছাড়া করতে চাননি আয়োজকেরা। ওয়েবসাইট।