ফরাসি ছবিতে ধনাঢ্য ব্যবসায়ীর চরিত্রে পার্থ প্রতিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী এলজা জিলবাস্তাইনের সঙ্গে পার্থ প্রতিম মজুমদার
অভিনেত্রী এলজা জিলবাস্তাইনের সঙ্গে পার্থ প্রতিম মজুমদার

বাংলাদেশের খ্যাতিমান মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে এবার দেখা যাবে ফরাসি ছবি ‘লে তেত দ্য লা এমপ্লয়া’তে। এই ছবিতে লক্ষ্মী মিত্তাল নামে একজন ধনাঢ্য ইস্পাত ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন প্যারিসপ্রবাসী এই শিল্পী। ফ্রান্স থেকে ই-মেইলে পাঠানো মন্তব্যে পার্থ প্রতিম মজুমদার জানিয়েছেন, বিশ্বজুড়ে এশীয় ব্যবসায়ীদের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে এই ছবি। ছবিতে বিখ্যাত অভিনয়শিল্পী এলজা জিলবাস্তাইন ও ফঁঙ্ক দুবস্কের সঙ্গে কাজ করতে পারা ছিল আনন্দময় অভিজ্ঞতা।
‘লে তেত দ্য লা এমপ্লয়া’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এলজা জিলবাস্তাইন ও ফঁঙ্ক দুবস্ক। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালে।
‘লে তেত দ্য লা এমপ্লয়া’ ছাড়াও পার্থ প্রতিম মজুমদার এখন কাজ করছেন হলিউডের ‘ভ্যালেরিয়া অ্যান্ড দ্য সিটি অব আ থাউজেন্ড প্লানেটস’ ছবিতে। মূকাভিনয়ের পাশাপাশি ফরাসি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন পার্থ প্রতিম মজুমদার। এ পর্যন্ত ফ্রান্স, হলিউড ও কানাডার প্রায় অর্ধশত সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন পার্থ প্রতিম।