ফরাসি নাইট উপাধি গ্রহণ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক ‘নাইট অব দি অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ খেতাব গ্রহণ করতে সপরিবারে বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা সব হিসাব-নিকাশ পাল্টে দেয়। খবরটা মর্মাহত করে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। দেশ ও জাতির সংকটময় মুহূর্তে খেতাব নেওয়া থেকে বিরত থাকেন তিনি। ফরাসি রাষ্ট্রদূতকে অনুষ্ঠান স্থগিতের অনুরোধ জানান। সাহিত্য-সংস্কৃতিতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার গুণী এই অভিনেত্রীকে নাইট উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক প্রতিক্রিয়ায় ঐশ্বরিয়া বলেন, ‘এটা আনন্দ-ফুর্তির সময় নয়। হতাহত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করছি। আমাদের আরও শক্ত হতে হবে।’ ওয়েবসাইট