ফরাসি নাইট উপাধি পেলেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক ‘নাইট অব দি অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ খেতাব পেয়েছেন বলিউডের তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ফরাসি রাষ্ট্রদূত জেরোমি বোনাফন্ট গতকাল বুধবার রাতে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে নাইট খেতাবের পদক তুলে দেন। অন্তঃসত্ত্বার খবর চাউর হওয়ার পর এবারই প্রথম ঐশ্বরিয়াকে জনসমক্ষে দেখা গেল।সাহিত্য ও সংস্কৃতিতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঐশ্বরিয়াকে এই খেতাব দিল ফরাসি সরকার। এশীয় অভিনেত্রীদের মধ্যে ঐশ্বরিয়াই প্রথম, যিনি এ উপাধি পেলেন। এটি ভারতের পদ্মবিভূষণের সমতুল্য। এর আগে রবার্ট রেডফোর্ড, জর্জ ক্লুনি, মেরিল স্ট্রিপ ও শাহরুখ খানের মতো তারকারা এ খেতাব পেয়েছেন। ফরাসি দৈনিক লা ফিগারো খবরটি প্রথম প্রকাশ করে। ওয়েবসাইট।