ফরাসি নাইট উপাধি পেলেন নন্দিতা দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাইট অব দি অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ ফ্রান্সের সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ পুরস্কার। এবার এই পুরস্কার পেলেন ভারতীয় অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাস। ভারতের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময়ে বিশেষ অবদানের জন্যই এ সম্মাননা পেলেন নন্দিতা।পুরস্কার পাওয়ায় ৪১ বছর বয়সী এই অভিনেত্রী আপ্লুত, ‘যেকোনো পুরস্কারপ্রাপ্তিই দারুণ চমক জাগায় আমার মধ্যে। কান উৎসবে জুরি সদস্যরা যখন আমার নাম বাছাই করলেন, তখন যারপরনাই অবাক হয়েছিলাম। যা হোক, এই পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে আমার বিশ্বাস আরও দৃঢ় করেছে।’ ওয়েবসাইট।