ফরাসি প্রেমিকের তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার এক ফুল ঝরতে না ঝরতেই ম্যাডোনার জীবনে ফুটেছে আরেকটি। এখন তাঁর বাগিচা আলো করে ফুটে আছে যে ফুল, তার নাম ব্রাহিম জেবিত। ফরাসি নৃত্যশিল্পী। সেই ব্রাহিমের জন্য পপসম্রাজ্ঞী এবার ফরাসি ভাষা রপ্ত করছেন। সঙ্গে নতুন অ্যালবামের কাজও চলছে জোরেশোরে। শোনা যায়, ফরাসি ভাষা শেখার জন্য ৫৩ বছর বয়সী এ শিল্পী একজন গৃহশিক্ষকও রেখেছেন। যাঁকে খুশি করার জন্য এত আয়োজন, সেই ব্রাহিম ম্যাডোনার এত কাজ-কারবার দেখে খুশি না হয়ে কি পারেন! এএনআই।