ফরিদগঞ্জে লেখক ফোরামের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় লেখক ফোরামের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে গত শনিবার। লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সমাপনী দিনে গত শনিবার উপজেলা অডিটোরিয়মে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা শেষ করেই শুরু হয় সাহিত্যিকদের নিয়ে সাহিত্য আড্ডা। আলোচনা শেষে মৌচাক নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।