ফরিদপুরে অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষা ও বিনোদনের মাধ্যমে শিশুর প্রতিভা বিকাশ’—এই স্লোগান সামনে রেখে স্থানীয় উৎকর্ষ প্রশিক্ষণ কেন্দ্রে গণ-উন্নয়ণ গ্রন্থাগার ফরিদপুরের আয়োজনে ও শিক্ষা প্রকল্প এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠান উপস্থাপনা-বিষয়ক কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। মৌসুমী বিনতে মজিবরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বুলবুল ললিতকলার প্রশিক্ষক এম এ রশিদ, সেক্টর কো-অর্ডিনেটর শিক্ষা প্রকল্প নেলসন সরেন, গণ-উন্নয়ন গ্রন্থাগারের সমন্বয়কারী কামরুল হাসান, নাট্যব্যক্তিত্ব এম নিজাম, মো. ইদ্রিস আলী, মো. সারোয়ার হোসেন প্রমুখ। কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।