ফরিদপুরে কবিগুরুর জন্মোৎসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মোৎসব উপলক্ষে ফরিদপুরে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান গতকাল শনিবার শেষ হয়েছে। কবি জসীমউদ্দীন হলে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শনিবার বিকেলে ‘আমাদের যাপনে রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপ্লব বালা। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল হক খানের সভাপতিত্বে আলোচনা করেন মোরশেদ শফিউল হাসান, দেবাহুতি চক্রবর্তী। মুক্ত আলোচনায় অংশ নেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু, তৃপ্তি বালা, রাজেন্দ্র কলেজের সহযোগী শিক্ষক দেবাশিষ দাস ও আসমা আক্তার।দ্বিতীয় দিনের উলেখযোগ্য বিষয় ছিল শিশু সংগঠন ফুলিকর আট শিশুর ‘আমাদের ছোট নদী’র উপস্থাপনা। অনুষ্ঠানে ফরিদপুরের প্রবীণ সংগীতজ্ঞ করুণাময় অধিকারীকে তাঁর জীবন ও কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়।