ফরিদপুরে খেয়ালীর নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খোলাচোখে দেখি সমাজের প্রতিচ্ছবি’—এই আহ্বান নিয়ে ফরিদপুরে শুরু হয়েছে নাট্যোৎসব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের খেয়ালী নাট্যসম্প্রদায়। কবি জসীমউদ্দীন মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় জাতীয় কবির উপন্যাস অবলম্বনে রাক্ষুসী নাটক। এর নাট্যরূপ দিয়েছেন মমতাজউদ্দীন আহমদ, নির্দেশনা দিয়েছেন আলম খান। উদ্বোধনী অনুষ্ঠানে খেয়ালী নাট্যসম্প্রদায়ের সভাপতি রেজভী জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুর রহমান।