ফরিদপুরে দুটি পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ফরিদপুরে বাংলাদেশ পথনাট্য পরিষদ দুটি নাটক পরিবেশন করে। সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় অম্বিকা ময়দানে পথনাটকের উদ্বোধন করে ভাষাসৈনিক ননী গোপাল সাহা। তিনি বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, জীবনের জন্য নাটক।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুন্সী মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, আলতাফ হোসেন, আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠী মুন্সী মুহাম্মদ আলী রচিত ও আল হামিম নির্দেশিত যাদু ও খেয়ালী নাট্য সম্প্রদায় আবদুল্লাহ আল-মামুন রচিত এবং আলম খান নির্দেশিত বিবিসাব নাটক দুটি মঞ্চস্থ করে।:nনড়াইলে সুলতান মেলা