ফরিদপুরে পথনাট্য মেলা সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের অম্বিকা ময়দানে আট দিনব্যাপী বিজন ভট্টাচার্য পথনাট্য মেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে।শেষ দিনে তিনটি নাটক পরিবেশন করা হয়। নাটকগুলো হলো সেলিম আল দীন রচিত, সামাদ ভূঁইয়া ও রওনক লাবনী পরিচালিত ঢাকার স্বপ্নদলের ফেস্টুনে লেখা স্মৃতি, স্বপন ভট্টাচার্য রচিত ও খোরশেদুল আলমের নির্দেশনায় ঢাকার শব্দ থিয়েটারের ট্রাঙ্ক রহস্য এবং গৌতম রায় রচিত ও কাজী আল আহসান কল্লোল নির্দেশিত ফরিদপুরের অনির্বাণ নাট্যগোষ্ঠীর তারাপদ অ্যান্ড কোং।