ফরিদপুরে পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ আহ্বান সামনে নিয়ে ফরিদপুরে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব শুরু হয়েছে। শহরের অম্বিকা ময়দানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ। বাংলাদেশ পথনাট্য পরিষদ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে।গতকাল শুক্রবার খেয়া সাংস্কৃতিক সংস্থা পরিবেশন করে দূরের আলো, ফরিদপুর চিলড্রেন থিয়েটার পরিবেশন করে সুজন-ঢুলি এবং বৈশাখী নাট্যগোষ্ঠী পরিবেশন করে বঞ্চনা।