ফরিদপুরে বসন্ত উৎসবের বর্ণিল আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋতুরাজ বসন্তের প্রথম দিনে গতকাল রোববার ফরিদপুরে আয়োজন করা হয় বসন্ত উৎসব। সন্ধ্যা ছয়টায় স্থানীয় স্বাধীনতা মঞ্চে প্রদীপ জ্বালিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।শুরুতে সম্মিলন পরিষদের সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সুফিয়ান চৌধুরী ও শওকত আলী জাহিদ।