ফরিদপুরে বৃক্ষমেলায় বন্ধুসভার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে চলমান বৃক্ষমেলা উপলক্ষে নির্মিত মঞ্চে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা। শহরের ব্রাহ্মসমাজ সড়কে নির্মিত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্যে ছিল গান, নাচ ও নাটক। মঞ্চস্থ হয় নাটক পর্দার আড়ালে। নাটকটিতে ঘুষ, স্বজনপ্রীতি, অপরাজনীতি, বৃক্ষ নিধন ও দখলবাজিসহ সমাজের বিভিন্ন দুর্নীতি ও অসংগতি তুলে ধরা হয়। নাটকটি রচনা করেছেন নাসির উদ্দীন মৃধা ও অরুণ কান্তি পাল। এর নির্দেশনা দিয়েছেন আহম্মেদ রুবেল। অভিনয় করেছেন ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সবুজ, সনৎ, আজমিরী, রিংকু, রুমন, চুমকি, গিয়াস, প্রহ্লাদ, অনুপ, সুজন, নিপু, মফিকুল, জাহিদ, নিশি ও রাজু।‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ দেশাত্মবোধক গানটি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গানটি পরিবেশন করেন প্রিয়াংকা সাহা। এরপর তিনি গান ‘আমি অপার হয়ে বসে আছি’ ও ‘এসো সবাই এই পৃথিবী সাজাই’ গান দুটি।