ফরিদপুরে মূকনাট্য 'স্বাধীনতা' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় মূকনাট্য স্বাধীনতা মঞ্চস্থ হয়েছে। এটি ছিল এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী। এটি ফরিদপুর থিয়েটারের ৪৮তম প্রযোজনা।
নাটকটির নির্দেশনা দিয়েছেন অশোক মুখাির্জ। কর্মশালায় প্রশিক্ষক ও উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন ভারতের রণেন চক্রবর্তী। নির্দেশনা সহযোগী আমিরুল ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন। এরপর ২৫ মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে অংশ নেন। লাখো বাঙািলর প্রাণ এবং মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই হলো এ নাটকটির কাহিিন-সংক্ষেপ।
নাটকে মূকাভিনয় করেন বিজন রায়, রুবেল আহম্মেদ, জেসমিন আক্তার, রিয়াজ শেখ, আশফাকুজ্জামান, নিপা আক্তার, সুমাইয়া অথৈ, রিপন ফকির, আকাশ দাস, সাবিকুন নাহার, মনজিৎ রায়, কাজী তানভীর ও সাকিবুল রনি।
নাটকটি ফরিদপুর থিয়েটারে অকালপ্রয়াত নাট্যকর্মী আই এস এম হায়াতুর রফি, এস এম মাজেদুর রহমান, সোহেল আহম্মেদ ও পরিতোষ কুমার দত্তের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়।