ফরিদপুরে মৃণাল সেনের জন্মদিন পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের ৮৯তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার ফরিদপুরে আলোচনা সভা, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে স্থানীয় র্যাফেলস ইনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মৃণাল সেন চলচ্চিত্র সংসদ।চলচ্চিত্র সংসদের আহ্বায়ক সালামত হোসেন খানের সভাপতিত্বে আলোচনায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আলতাফ হোসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দ জুনায়েদ পারভেজ, আহমেদ জালাল, রেজাউল করিম, মাহফুজুল আলম প্রমুখ। প্রদর্শনীতে ছিল মৃণাল সেনের প্রতিকৃতি, বিভিন্ন সিনেমার স্থিরচিত্র ও পোস্টার। আলোচনার পর আমার ভুবন প্রদর্শন করা হয়।