ফরিদপুরে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদের সম্মেলনকক্ষে এর আয়োজন করা হয়।জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, প্রতিযোগিতায় কিশোর বিভাগে ১৪ ও সাধারণ বিভাগে আটজন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় উভয় বিভাগের প্রথম ও দ্বিতীয় মানের প্রতিযোগীরা ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই প্রতিযোগিতার বিচারক ছিলেন কেন্দ্রীয় সদস্য অসীম দত্ত ও সাহিদা হোসেন।