ফরিদপুরে লালনসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’—এই আহ্বান নিয়ে গত শনিবার ফরিদপুরে ‘লালনসন্ধ্যা’র আয়োজন করা হয়। জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের গোয়ালচামট রেন্ট-এ-কার পৌরস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলার দুই খ্যাতিমান বাউলশিল্পী ফকির আজমল শাহ, পাগলা বাবলুসহ লালন পরিষদের শিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে গানের পালা। বিপুলসংখ্যক শ্রোতা লালনের মরমি গানে তন্ময় হয়েছিলেন।