ফরিদপুরে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার শিশুতোষ নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গতকাল সকালে এ প্রতিযোগিতায় চারটি নাটক প্রদর্শিত হয়। এর মধ্যে শিশু সংগঠন ফুলকি তোতা কাহিনী, বৈশাখী লিটল থিয়েটার আজব রাজ্য, খেয়ালী নাট্য সমপ্রদায় ছুটি ও খেয়া সাংস্কৃতিক চক্র মুক্তি চাই মঞ্চস্থ করে। প্রতিযোগিতায় ফুলকির তোতা কাহিনী শ্রেষ্ঠ নাটক হিসেবে পুরস্কৃত হয়। ‘পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি’—এ আহ্বানকে নিয়ে গত মঙ্গলবার থেকে ফরিদপুরে শুরু হয় শিশু আনন্দমেলা। জেলা শিশু একাডেমীর উদ্যোগে তাদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।