ফরিদপুরে শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শিশু একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক ও শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে একাডেমির নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পর্বে নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং পুলিশ লাইনস হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি, একক অভিনয়, নাচ ও গান পরিবেশন করে।

শিশু নাট্যোৎসবে চাঁদের হাট চিলড্রেন থিয়েটার তিতুমীরের বাঁশের কেল্লা, খেয়া সাংস্কৃতিক সংস্থা আমরা করব জয়, খেলাঘর আয়না, সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় নদের চাঁদ ও এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কাবুলিওয়ালা নাটক পরিবেশন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর শিশু একাডেমীর পরিচালনা কমিটির সদস্য কাজী গোলাম মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুল হক।

বক্তারা বলেন, শিশুদের মানস গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। কেননা একমাত্র সংস্কৃতি চর্চার কারণেই মানুষ অন্য প্রাণীদের থেকে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরতে পারে।