ফরিদপুরে শিশু নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাট্যচর্চার মাধ্যমে শিশুরা তাদের বক্তব্য প্রকাশের সুযোগ পায়’ স্লোগান নিয়ে ফরিদপুরে শুরু হয়েছে শিশু নাট্যোৎসব। গতকাল বৃহস্পতিবার সকালে কবি জসীমউদ্দীন হলে শিশু নাট্যোসবের আয়োজন করে জেলা শিশু একাডেমী। এ উৎসবে ফরিদপুরের বিভিন্ন উপজেলার ছয়টি দল নাটক মঞ্চস্থ করে।পরিবেশিত নাটকের মধ্যে রয়েছে চরভদ্রাসনের চর হাজীগঞ্জ উচ্চবিদ্যালয়ের বটগাছের ভূত, নগরকান্দার চাঁদহাট উচ্চবিদ্যালয়ের চাঁদের হাটের ফুল, বোয়ালমারীর জর্জ একাডেমির দিন বদলাই, সদরপুর শিল্পকলা একাডেমীর বড় হব ঠিক এবং ফরিদপুর সদরের বৈশাখী নাট্যগোষ্ঠীর আজব রাজ্য ও চিলড্রেন থিয়েটারের সুজন ডুলি।উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমীর জেলা সংগঠক ফাতেমা বেগম।