ফরিদপুরে সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর অংশ হিসেবে ফরিদপুরে সেঁজুতি গতকাল শুক্রবার আয়োজন করে অমল ঘোষের একক সংগীতসন্ধ্যা। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়। ‘আমি সন্ধ্যাদীপের শিখা, অন্ধকারের ললাটে পড়ানো রাজটিকা’ গানের সঙ্গে ফরিদপুরের প্রবীণ সংগীতশিল্পী প্রতিভা কুণ্ডু প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।এরপর অমল ঘোষ রবীন্দ্রপর্বের গান পরিবেশন শুরু করেন। ‘আমি কান পেতে রই’ গানটির মধ্য দিয়ে তিনি শেষ করেন এই পর্বের ১২টি গান। শেষ পর্বে তিনি নজরুল, সুকান্ত, ভূপেন হাজারিকার লেখা গানসহ বিভিন্ন গণসংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে সেঁজুতির পক্ষ থেকে শিল্পী অমল ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন প্রতিভা কুণ্ডু। শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সেঁজুতির আহ্বায়ক কাজী মামুনুর রশীদ।