ফরিদপুরে সাংস্কৃতিক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা। স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী। গতকাল শনিবার সন্ধ্যায় বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে রণডঙ্কার সঙ্গে লাঠিখেলায় অংশ নেন ফরিদপুর সদরের কামারডাঙ্গি এলাকার সাত্তার মিয়া ও তাঁর দলের ১০ জন সদস্য। এতে লাঠিখেলার পাশাপাশি তলোয়ার ও ঢালের খেলা, সড়কি ও তলোয়ারের খেলা, ঢাল ও সড়কির খেলা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি শিল্পকলা একাডেমীর আদিবাসী শিল্পী ত্রিপুরা আদিবাসী জনগোষ্ঠীর বিয়ের অনুষ্ঠানের ‘বোতল নৃত্য’ পরিবেশন করে।