ফরিদপুরে সাংস্কৃতিক মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আয়োজিত তিন দিনের সাংস্কৃতিক মেলা শেষ হয়েছে। গতকাল সোমবার শেষ দিনে দেশজ খেলা, আলোচনা সভা, গান, নাচ ও নাটক পরিবেশন করা হয়।গতকালের অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল মারমা আদিবাসীদের পাখা নৃত্য, ত্রিপুরা আদিবাসীদের বোতল নৃত্য ও লুসাই আদিবাসীদের ব্যাম্বু নৃত্য।জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা পুরোনো দিনের আধুনিক গান পরিবেশন করেন। অষ্টক গান পরিবেশন করেন পারচরের শিল্পীরা।সবশেষে ফরিদপুরের চাঁদের হাটের শিল্পীরা পল্লীকবি জসীমউদ্দীনের নকসী কাঁথার মাঠ পরিবেশন করেন। নির্দেশনায় ছিলেন প্রসেনজিৎ পাল ও হাসিবুজ্জামান।গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে দেশজ খেলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নিয়ে মুসলিম মিশন ৪৬-২৮ পয়েন্টে পদ্মার পাড় ক্রীড়া চক্রকে হারিয়ে দেয়।সমাপনী দিনের আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রাঙামাটি শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মজিবুল হক বুলবুল, ফরিদপুরের সাংস্কৃতিক কর্মকর্তা মো. আলাউদ্দীন, রবীন্দ্রসংগীত সম্মিলন পারষদের শওকত আলী এবং সাংস্কৃতিক কর্মী আবু সুফিয়ান চৌধুরী, আসমা আক্তার, সুপ্রিয়া দত্ত ও সোনিয়া রহমান।আবহমান বাংলার দেশজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে শনিবার থেকে ফরিদপুরে এ মেলা শুরু হয়। শহরের অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী।