ফরিদপুরে স্বাধীনতার ৪০ বছর পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ফরিদপুরে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী গতকাল বুধবার শেষ হয়েছে।স্থানীয় অম্বিকা ময়দান ও মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের শৈশব স্মৃতি রোমন্থন করেন বীরমাতা অশীতিপর বৃদ্ধা মোছা. মকিদুননেছা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন মুনশী হারুন অর রশীদ, মুজিবুর রহমান প্রমুখ।শেষে ছিল তারেক মাসুদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মুক্তির কথার প্রদর্শনী। ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এই অনুষ্ঠানের আয়োজন করে।