ফরিদপুরে ‘বিদ্রোহী’র নিবিড় পাঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘বিদ্রোহী’ কবিতার ‘নিবিড় পাঠ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সচেতন কমিটির নিজস্ব কার্যালয়ে ইয়েস গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা ‘বিদ্রোহী’র ৯০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহূত বিভিন্ন মিথ, উপমা ও ছন্দ নিয়ে বিশদ আলোচনা করেন মুখ্য আলোচক বিপ্লব বালা। জেলা সনাকের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু। স্বাগত বক্তব্য দেন আলতাফ হোসেন।