ফরিদপুরে ‘বেদের বহর’ মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বমঞ্চে গেয়ে ওঠো আজ শান্তির জয়গান’—এই আহ্বান নিয়ে গত শুক্রবার ফরিদপুরে মঞ্চস্থ হয়েছে বেদের বহর নাটকটি। সন্ধ্যায় কবি জসীমউদ্দীন হলে নাটকটি মঞ্চায়ন করে বাংলা থিয়েটার। এটি তাদের ১৩তম প্রযোজনা। পল্লিকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি বেদের মেয়ে অবলম্বনে রচিত এ নাটকের প্রযোজনায় ছিলেন মহিউদ্দীন খান ও খাইরুল আলম।‘মোরা এক ঘাটে রানধি-বাড়ি আরেক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই’—যাযাবর বেদেজীবনের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়ে রচিত এ নাটকে আবহমান গ্রামবাংলার চিরচেনা ছবিই তুলে ধরা হয়েছে।