ফরিদা পারভীনের লালনসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা প্রায় দুই ঘণ্টা বাউলসাধক লালন সাঁইয়ের গানে ঢাকার শ্রোতাদের তন্ময় করে রাখলেন বিশিষ্ট শিল্পী ফরিদা পারভীন। গত শুক্রবার ছিল তাঁর একক সংগীতসন্ধ্যা। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছিল অনুষ্ঠান। ফরিদা পারভীন ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘মিলন হবে কত দিনে’, ‘পারে নিয়ে যাও আমায়’, ‘জাত গেল জাত গেল বলে’সহ মোট ২৪টি গান গেয়ে শোনান শ্রোতাদের।