ফরীদির স্ত্রী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনি নাকি হুমায়ুন ফরীদির স্ত্রী হয়েছেন? প্রশ্ন শুনে হাসলেন পূর্ণিমা। বললেন, ‘টিভিতে দেখে নেবেন।’ পরিচালক এস এ হক অলীক জানালেন, ফিরে এসো আবার নাটকে হুমায়ুন ফরীদির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। ভালোবাসা দিবসে এ নাটকটি তৈরি হচ্ছে। ছবির গল্প প্রসঙ্গে তিনি জানান, একটি দুর্ঘটনায় পূর্ণিমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তাঁকে স্বাভাবিক করে তুলতে ফরীদি পূর্ণিমার স্বামীর ভূমিকায় অভিনয় করেন। একসময় পূর্ণিমা সুস্থ হন। তৈরি হয় নতুন জটিলতা।পূর্ণিমা বললেন, ‘অনেক নাটকে কাজ করেছি, কিন্তু ফিরে এসো আবার নাটকে কাজ করে খুব মজা পেয়েছি।’