ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব অল্প সময়ের মধ্যেই যেসব মেটাল গানের দল অসংখ্য ভক্ত-শ্রোতার মনে স্থায়ী আসন করে নিয়েছে, তার মধ্যে অন্যতম ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ। আজ ‘আনন্দ’-এর পাঠকদের জন্য তাদের নিয়েই আয়োজন।ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ ২০০৫ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যাত্রা শুরু করে। একসময়ের ইউপিও নামক দলের বেজিস্ট জোল্টান ব্যাথোরি ও ড্রামার জেরেমি স্পেনসার ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা সদস্য। তাঁদের সঙ্গে ২০০৬ সালের শুরুতে যুক্ত হন বেজিস্ট ম্যাট স্নেল। কেননা, জোল্টান ব্যাথোরি এখানে গিটার বাজাতেন। ২০০৬ সালের শেষের দিকে তাঁরা ভোকালিস্ট হিসেবে ইভান মুডিকে আমন্ত্রণ জানান। শুরুতে আরেকজন গিটারিস্ট ছিলেন—ক্যালেব অ্যান্ড্রু বিংহ্যাম। তবে ২০০৬ সালেই তাঁর জায়গায় ড্যারেল রবার্টসকে নেওয়া হয়। তাঁদের সদস্যবদল এখানেই শেষ হয়নি। ২০০৯ সালে ড্যারেল রবার্টসের বদলে জেসন হুক এবং ২০১০ সালে ম্যাট স্নেল দল ত্যাগ করায় ২০১১ সালে বেজিস্ট হিসেবে ক্রিস কায়েল যোগ দেন।তাঁদের দলের নামটি একটি প্রাচ্যদেশীয় মার্শাল আর্ট-বিষয়ক চলচ্চিত্র থেকে নেওয়া হয়। দলের প্রথম অ্যালবাম দ্য ওয়ে অব দ্য ফিস্ট ২০০৭ সালে বের হয়। অ্যালবামটি তাঁদের সাফল্য এনে দেয়। তাঁরা অত্যন্ত দ্রুত পরিচিতি পেতে থাকেন। ২০০৯ সালে তাঁরা তাঁদের প্রথম অ্যালবামের সঙ্গে সম্পর্ক রেখে পরবর্তী অংশ হিসেবে দ্বিতীয় অ্যালবাম বের করেন। ওয়্যার ইজ দি আনসার শীর্ষক অ্যালবামটি তাঁদের সাফল্য আরও বাড়িয়ে দেয়। তাঁরা জনপ্রিয়তা পেতে থাকেন অবিশ্বাস্যভাবে। তাই তাঁদের প্রথম দুটি অ্যালবামই গোল্ড সনদপ্রাপ্ত হয়। প্রতিটি অ্যালবাম পাঁচ লাখ কপি করে আমেরিকাতেই বিক্রি হয়। তাঁদের তৃতীয় অ্যালবাম আমেরিকান ক্যাপিটালিস্ট ২০১১ সালের ১১ অক্টোবর বের হয়ে সেই বছরের মধ্যেই গোল্ড সনদপ্রাপ্ত হয়েছে। এতেই বোঝা যায় তাঁদের জনপ্রিয়তা কেমন।ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ অনেক আন্তর্জাতিক কনসার্ট করে। ২০০৮ ও ২০১০ সালের মেইহেম ফেস্টিভ্যাল এবং ২০০৯ ও ২০১০ সালের ডাউনলোড ফেস্টিভ্যালে অংশ নেয়।২০১১ ও ২০১২ সালে দলটি রেডিও কন্ট্রাব্যান্ড রক রেডিও অ্যাওয়ার্ডসের ‘ইন্ডি আর্টিস্ট অব দ্য ইয়ার’ জয় করে। এ ছাড়া তারা রেডিও কন্ট্রাব্যান্ড রক রেডিও অ্যাওয়ার্ডসের অ্যালবাম বিভাগে আমেরিকান ক্যাপিটালিস্ট-এর জন্য পুরস্কৃত হয়। তাদের ‘কামিং ডাউন’ গানটিও জয় করে ‘সং অব দ্য ইয়ার’-এর মর্যাদা। গোল্ডেন গডস অ্যাওয়ার্ডসের পঞ্চম বার্ষিকীতে তারা জুডাস প্রিস্টের একসময়ের খ্যাতনামা রব হ্যালফোর্ডের সঙ্গে গান করে। তাদের সেই গান এই মে মাসের ১৪ তারিখ বের হয়।সদস্যরা ইভান মুডি—লিড ভোকালস (২০০৬-বর্তমান)  জোল্টান ব্যাথোরি—রিদম গিটার (২০০৫-বর্তমান) জেরেমি স্পেনসার—ড্রামস (২০০৫-বর্তমান)  জেসন হুক—লিড গিটার (২০০৯-বর্তমান) ক্রিস কায়েল—বেজ গিটার (২০১১-বর্তমান)অ্যালবাম দ্য ওয়ে অব দ্য ফিস্ট-২০০৭ ওয়্যার ইজ দি অ্যানসার-২০০৯ আমেরিকান ক্যাপিটালিস্ট-২০১১ দ্য রং সাইড অব হেভেন অ্যান্ড দ্য রাইটিউস সাইড অব হেল ভলিউম ১, ২-২০১৩