ফাইল তৈরির কাজ পেলেন সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনের ইয়েরাওয়াড়া কারাগারে কাগজের ফাইল তৈরি আর বাঁধাই করার কাজ পেলেন সঞ্জয় দত্ত। জানা গেছে, সঞ্জয়ের নিরাপত্তার দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ এই কাজ দিয়েছে তাঁকে। এর জন্য তিনি প্রতিদিন পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫ থেকে ৪০ রুপি। এর আগে এই কারাগারে বেতের চেয়ার তৈরির কাজ করেছিলেন সঞ্জয়। ওই সময় তিনি প্রায় দেড় বছর কারাদণ্ড ভোগ করেন।এদিকে মুম্বাইর টাডা আদালত এক মাসের জন্য প্রতিদিন সঞ্জয়কে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিলেও তাতে আপত্তি তুলেছে ইয়েরাওয়াড়া কারা কর্তৃপক্ষ। কারাপ্রধান যোগেশ দেশাই বলেন, দণ্ডপ্রাপ্ত বন্দীদের বাড়ির খাবার খাওয়ার বিধান নেই। সঞ্জয়ের বাড়ির খাবার বন্ধ করে দেওয়ার জন্য মুম্বাইয়ের টাডা আদালতে আবেদন করা হয়েছে।