ফানুস উড়িয়ে আর কনসার্ট করে অডিও অ্যালবামের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরারী ফানুস চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক খোলা উপলক্ষে আয়োজন করা হয় ফানুস উৎসব আর কনসার্ট। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে এই অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। অনুষ্ঠানে অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, লাকী আখান্দ্, বাপ্পা মজুমদার ও দলছুট ব্যান্ডের সদস্যরা এবং ছবিটির অভিনয়শিল্পী রওনক হাসান ও অর্ষা। সংগীত পরিচালনা করেছেন তুষার, সকাল ও সচি। গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, ইরা, তুষার ও সকাল। অনুষ্ঠানে অভিনয়শিল্পী, সংগীত পরিচালক, সংগীতশিল্পী, গীতিকার ও সুরকারদের পরিচয় করিয়ে দেন ছবির পরিচালক আবীর শ্রেষ্ঠ। ফানুস উড়িয়ে আর সংগীতশিল্পীদের গানের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।