প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশিত হলো রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতার সংগীত সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সাজানো অ্যালবামটির শিরোনাম ‘কত মধুসমীরে’। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত অ্যালবামটির প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। সিডির মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ, শিক্ষক ও গবেষক সন্জীদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন জয়িতার মা রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। আনুষ্ঠানিকতা শেষে ফারহিন খান জয়িতা রবীন্দ্রসংগীত গেয়ে শোনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।