ফারাহ রুমার নির্মাণপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাহ রুমা
ফারাহ রুমা

অভিনয়শিল্পী ফারাহ রুমা এবার প্রযোজক হলেন। এরই মধ্যে যাত্রা শুরু করেছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এফ আর প্রোডাকশন। এই প্রতিষ্ঠানের প্রথম নাটক পোড়া প্রেম। লিখেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। গতকাল শনিবার শুরু হলো নাটকটির শুটিং। এই নাটকে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, ফারাহ রুমা, শর্মিলী আহমেদ প্রমুখ।
ফারাহ রুমা বলেন, ‘এত দিন তো অনেক প্রযোজকের নাটক আর টেলিছবিতে কাজ করেছি। এবার নিজের প্রতিষ্ঠানের কাজ করছি। এর আনন্দই অন্য রকম। খুব ভালো লাগছে।’