ফারিয়া-নিশো আবারও নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও নাটকে জুটি হচ্ছেন ফারিয়া ও নিশো। ‘মেঘলা রোদ্দুর’ নামের এই নাটকের শুটিং শুরু হবে আগামী সোমবার থেকে।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ফারিয়া বলেন, ‘নাটক এমনিতে খুব একটা করা হয় না। তার পরও যে কটি নাটকে অভিনয় করেছি, ‘মেঘলা রোদ্দুর’ নাটকের এ ধরনের চরিত্র সেগুলোয় ছিল না। এমন চরিত্রে এর আগে কখনো অভিনয় করা হয়নি। তাই এ ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভালোই লাগছে।’খণ্ড নাটক ‘মেঘলা রোদ্দুর’-এ দর্শকের সামনে নিরুপমা রূপে হাজির হবেন ফারিয়া। খুব সাধারণ ঘরের এক মেয়ে নিরুপমা, যাকে ভালোবাসতে চায় ধনাঢ্য পরিবারের ছেলে রুদ্র। একসময় নিরুপমাকে ভালোবাসতে গিয়ে রুদ্র দেখে, তাঁদের দুই পরিবারের বিশাল ব্যবধান, যা সামাজিক ও পারিবারিকভাবে মেনে নেওয়া অসম্ভব। এ কারণে রুদ্র এড়িয়ে চলতে থাকে নিরুপমাকে। কিন্তু নিরুপমা তত দিনে রুদ্রর ভালোবাসায় বিভোর। কিন্তু কী হবে? এমনই এক ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ‘মেঘলা রোদ্দুর’ নাটকটি। নাটকটির নির্মাতা জিয়াউদ্দিন আলম। সহশিল্পী নিশো সম্পর্কে ফারিয়া বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হওয়ার পরপরই নিশো আর আমি একটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর আর আমাদের দুজনের একসঙ্গে জুটি হয়ে অভিনয় করা হয়নি। তবে বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে নিশোর অভিনয় দেখেছি। তিনি অনেক ভালো একজন অভিনেতা। অনেক দিন পর আমরা দুজন আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করি, আমাদের জুটি দর্শকের ভালো লাগবে।’জানা গেছে, ফারিয়া ও নিশো ছাড়া ‘মেঘলা রোদ্দুর’ নাটকের অন্যান্য অভিনয়শিল্পী হলেন মুকিত, আবদুল্ল¬াহ রানা, মৌরী সেলিম প্রমুখ।নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে।