ফারিয়ার স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজ আহমেদের পরিচালনায় ‘হাউজ হাসবেন্ড’ নামের একটি ঈদের নাটক প্রথমবারের মতো মডেল-অভিনেতা নোবেলের বিপরীতে অভিনয় করলেন লাক্স তারকা ফারিয়া। অভিনয় নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া জানিয়েছেন, এ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের লালন করা একটা স্বপ্নপূরণ হয়েছে।এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর নাটকে অভিনয় শুরু। তবে আমি কিন্তু হাতেগোনা কিছু নাটকে অভিনয় করেছি। সংখ্যার কথা কখনো চিন্তা করিনি। সব সময় মানের কথা বিবেচনা করেই নাটকের কাজ করেছি। আর নাটকে অভিনয়ের শুরু থেকেই নোবেল ভাইয়ের সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল। তা যে এত সহসা মিলে যাবে, ভাবতেও পারিনি। নোবেল ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করতে পেরে স্বপ্নপূরণ হয়েছে।’এ নাটকটি নিয়ে দ্বিতীয়বারের মতো পরিচালক মাহফুজ আহমেদ পরিচালিত কোনো নাটকে অভিনয় করলেন ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহফুজ ভাইয়ের পরিচালনায় আগের নাটকটিও বেশ প্রশংসিত হয়েছে। “হাউজ হাসবেন্ড” নাটকের শুটিংয়ের পর মনে হয়েছে, এটিও ভালোমানের একটি নাটক হবে। আর গল্পটা অসাধারণ, যা আসলে না দেখলে বুঝবেন না।’এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, ‘হাউজ হাসবেন্ড’ নাটকে একেবারে ভিন্নরূপে দেখা যাবে নোবেলকে।নাটকে চরিত্র প্রসঙ্গে নোবেল বলেন, ‘আমাকে সাধারণত সবাই যে রকম দেখে থাকেন, এবারের নাটকে একেবারে তার উল্টো চরিত্রে দেখবেন। এখানে আমার স্ত্রীকে দেখা যাবে ঘরের বাইরের সব কাজকর্ম সামাল দিতে। আর আমাকে দেখা যাবে ঘরের সব ধরনের কাজকর্ম সামলানো এক পুরুষের ভূমিকায়। এককথায়, আমাদের দেশের গৃহিণীরা যেসব কাজ করেন, আমাকে তা-ই করতে হবে, যা আমার পুরোপুরি বিপরীত।’নোবেল ও ফারিয়া ছাড়াও ‘হাউজ হাসবেন্ড’ নাটকের আরেক অভিনয়শিল্পী হলেন রিচি সোলায়মান।