ফারুকীকে নিয়ে ‘রাফ কাট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় আজ শুক্রবার একটি প্রামাণ্য বই বেরোচ্ছে। বইটির নাম রাফ কাট।বইটি বাজারে আনছে ঐতিহ্য।এটি ফারুকীকে নিয়ে প্রথম বই। বইটিতে ফারুকীর লেখা কিছু কবিতা, ছোটগল্প ও প্রবন্ধের পাশাপাশি দীর্ঘ একটি সাক্ষাৎকার থাকছে। বইটির সম্পাদনা ও সাক্ষাৎকার নিয়েছেন সাজ্জাদ হুসাইন।সাক্ষাৎকারে তাঁর প্রেম, সংগ্রাম, কর্ম, রাজনৈতিক ভাবনা, ধর্মদর্শন, দাম্পত্য জীবন, শিল্পতত্ত্ব, ভাষাতাত্ত্বিক বিতর্কসহ ব্যক্তিজীবনের বিভিন্ন প্রসঙ্গ এসেছে।ফারুকী জানান, টেলিভিশনের জন্য তিনি আর নাটক নির্মাণ করবেন না। তিনি বলেন, ‘একসময় নাটক নির্মাণ করে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু আর টিভি নাটকে কিছু করার ইচ্ছা নেই। আমি নাটকে এত দিন যা বলেছি, এখন তা চলচ্চিত্রে বলতে চাই। আমার সব ভাবনা এখন চলচ্চিত্রকে ঘিরে। টিভির জন্য বিজ্ঞাপনচিত্র নির্মাণ করব।’ফারুকী জানালেন, বইটিতে তিনি নাটক নির্মাণ না করার বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেছেন।