ফারুকীর নতুন ছবির প্রযোজক দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর পর মোস্তফা সরয়ার ফারুকী এবার নতুন ছবির পরিকল্পনা চূড়ান্ত করেছেন। ছবির নাম টেলিভিশন। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি প্রযোজনা করছে দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান দুটি হলো স্টার সিনেপ্লেক্স ও ফারুকীর ছবিয়াল। অন্য দুটি হলো ফ্রান্স ও জার্মানির চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তি করার জন্য চলতি মাসের শেষ দিকে ফ্রান্স ও জার্মানি যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি পরিচালনা করবেন তিনি।ফারুকী জানান, দেশের বাইরে টেলিভিশন ছবিটি যেখানে প্রদর্শন করা হবে, তার মালিকানা-স্বত্ব পাবে বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান দুটি। এ বছরের মাঝামাঝি ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এরই মধ্যে ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। ফারুকী বললেন, ‘শিগগিরই তা জানানো হবে।’এদিকে ফারুকী টেলিভিশন ছবির গানের সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব দিয়েছেন হাবিব ও হূদয় খানকে। হূদয়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। হূদয় তাঁর কাজও শুরু করেছেন। অন্যদিকে দেশের বাইরে থেকে ফিরেই হাবিবের সঙ্গে আলোচনা করবেন ফারুকী।থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর পর ফারুকী ছবি বানাবেন—এমন কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল।