ফারুকীর নো ল্যান্ডস ম্যান জিতল সেরা প্রজেক্টের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দক্ষিণ এশিয়ার ফিল্ম বাজারে সেরা প্রজেক্টের পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবি নো ল্যান্ডস ম্যান। সেরা প্রজেক্টের পুরস্কার হিসেবে ছবিটি জিতেছে নগদ ১০ লাখ রুপি ও সনদ। এনএফডিসির আয়োজনে ভারতের গোয়ায় গত সোমবার ফিল্ম বাজারের পুরস্কার তুলে দেওয়া হয়।
এই প্রকল্পে নির্মাতারা তাঁদের পরবর্তী ছবির গল্প এবং আগের কাজ পাঠান। তারপর নির্বাচিত ছবির পরিচালকেরা তাঁদের ছবির চিত্রনাট্য উপস্থাপন করেন। এবার ফিল্ম বাজারে কো-প্রোডাকশন মার্কেটে নির্বাচিত প্রজেক্টের সংখ্যা ছিল ৩০টি।
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, নো ল্যান্ডস ম্যান ছবিটির ব্যাপারে শিগগির বিস্তারিত জানা যাবে।