ফারুকের শারীরিক অবস্থার সামান্য উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক ফারুকের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁর স্ত্রী ফারজানা পাঠান জানিয়েছেন, দুপুর ১২টার দিকে তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষ (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করেছেন চিকিৎকেরা। ফারুক সামান্য কথা বলতে পারছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়। তিনি এখন হূদ্যন্ত্র, ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছেন। ফারুকের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারজানা। এদিকে ফারুকের খোঁজ নিতে চলচ্চিত্রশিল্পের অনেকেই গতকাল ছুটে যান হাসপাতালে।