ফালকে পুরস্কার পেলেন দেব আনন্দ ও প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন ভারতের দুই প্রখ্যাত অভিনেতা দেব আনন্দ ও প্রাণ। পঞ্চাশ থেকে সত্তরের দশকে মুম্বাইয়ের চিত্রজগতে দেব আনন্দ ছিলেন নায়ক আর প্রাণ খলনায়ক। দেব আনন্দের বয়স এখন ৮৭ আর প্রাণের ৯০।৩০ এপ্রিল ছিল ভারতীয় চলচ্চিত্রের দিকপাল দাদাসাহেব ফালকের জন্মদিন। ওই দিন দাদাসাহেব ফালকে একাডেমি এই পুরস্কার তুলে দেয় দেব আনন্দের হাতে। আর ‘ফালকে আইকন অ্যান্ড লিজেন্ডারি সিনে ভার্সেটাইল স্টার’ সম্মান তুলে দেয় প্রাণের হাতে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সগন ভুজবল।