ফাহমিদার ‘আকাশ ও সমুদ্র অপার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন উৎসব’। উৎসবের প্রথম দিন প্রকাশিত হচ্ছে সেলিম আল দীনের লেখা ও সুর করা গান নিয়ে ফাহমিদা নবীর অ্যালবাম আকাশ ও সমুদ্র অপার। ১০টি গানের এই অ্যালবামের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ওই দিন অ্যালবামটির মোড়ক খোলা হবে। ফাহমিদা নবী বললেন, ‘সেলিম আল দীন আমাকে খুব পছন্দ করতেন। গানগুলো করার প্রথম দিকে তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। তা ছাড়া আধুনিক গানে বৈচিত্র্য আনার একটা ভাবনাও তাঁর ছিল। এ নিয়ে তিনি প্রায়ই কথা বলতেন। পুরো অ্যালবামে আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।’ ফাহমিদা আরও বলেন, ‘অ্যালবামটির গানগুলোতে জীবনবোধের একটা ব্যাপার আছে।’