ফাহমীর বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ও বড় পর্দার নির্মাতা ইফতেখার ফাহমীর বাগদান হচ্ছে আজ শুক্রবার সন্ধ্যায়, গুলশানের এক রেস্তোরাঁয়। মুঠোফোনে খবরটি ফাহমী নিজেই জানিয়েছেন আজ দুপুরে। ফাহমীর হবু স্ত্রী নাবিলা আহসান। পড়াশোনা করছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বাগদানের অনুভূতি জানাতে গিয়ে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফাহমী বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আজ রাতে আমার প্রেমের জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। প্রেমের লুকোচুরির স্বাদটা আর পাব না। যা-ই হোক, আমার প্রেমের জীবনের ছন্দপতনটি একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ঘটবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’ বিয়ে কবে করছেন—জানতে চাইলে ফাহমী বলেন, ‘আমার স্বপ্ন ছবির কাজ শেষ করা। ছবিটির কাজ শেষ করেই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করব।’ ছোট পর্দার জন্য বেশ কয়েকটি নাটক ও টেলিছবি নির্মাণ করলেও ফাহমী পরিচালিত প্রথম ছবির নাম ‘টু-বি কন্টিনিউড’। ছবিটির প্রধান অভিনয়শিল্পীরা হলেন পূর্ণিমা ও তাহসান।