ফিট থাকতে কারাতে শিখছেন স্কারলেট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের ‘অ্যাভেঞ্জারস’খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসনের শরীর ফিট রাখার রহস্য সম্প্রতি ফাঁস করে দিয়েছে তাঁর কাছের একটি সূত্র। এ প্রসঙ্গে সূত্রটির বরাতে কনট্যাক্টমিউজিক জানিয়েছে, শরীর ফিট রাখতে কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন স্কারলেট। পাশাপাশি একবারে বেশি না খেয়ে দিনে ছয় থেকে আটবার হালকা খাবার খাচ্ছেন তিনি।
‘অ্যাভেঞ্জারস’ ছবির পরবর্তী সিক্যুয়েলে আবার ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করবেন স্কারলেট। এ জন্য শরীরকে সুন্দর একটি অবয়বে ফিরিয়ে আনতে উঠে-পড়ে লেগেছেন এই মার্কিন অভিনেত্রী। নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন। পাশাপাশি চলছে কারাতে প্রশিক্ষণ।
স্কারলেট এমনিতেই নিরামিষভোজী। এবার শরীর ফিট রাখতে খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছেন তিনি। অল্প অল্প করে বারবার খাওয়ার কৌশল অবলম্বন করছেন ২৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।