ফিরছেন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরছেন মাধুরী। তবে বড় পর্দায় নয়, টিভি অনুষ্ঠানে। ঝলক দিখলা যা নামের নাচের রিয়েলিটি শোতে দেখা যেতে পারে এই বলিউড অভিনেত্রীকে। ঝলক দিখলা যা দারুণ জনপ্রিয় একটি অনুষ্ঠান। এতে মাধুরীর উপস্থিতি হবে বিশাল একটা ব্যাপার। আর মাধুরীও ভারতে আসতে আগ্রহী। এ কথা জানিয়েছেন সনি টিভির একজন কর্মকর্তা। এখনো চূড়ান্ত সম্মতি না দিলেও ঝলক দিখলা যার পাঁচ নম্বর পর্বে উপস্থিত থাকার ব্যাপারটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন মাধুরী। ওয়েবসাইট।