ফিরছেন রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রায় এক বছর পর স্বামীর কাছে গিয়েছিলেন রিচি। তাই দেশের বিনোদনজগতে রিচি অনেক দিন ধরেই অনুপস্থিত। তবে রিচি আমেরিকা থেকে দেশে ফিরছেন ৪ মার্চ। ৫ মার্চ থেকে তিনি শুটিং শুরু করবেন। রিচির পারিবারিক সূত্রে জানা গেছে, রিচি প্রায় দুই মাসের জন্য দেশে আসবেন এবং তিনি তাঁর বাবার নামে যে ফাউন্ডেশনটি করেছেন, সেটি নিয়েও কাজ করবেন। কাজ শেষে আবার ফিরে যাবেন স্বামীর কাছে আমেরিকায়। জানা গেছে, রিচি যাওয়া-আসার মধ্যেই কাজ করবেন।