ফিরছেন লারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের ২০ জানুয়ারি লারা দত্তের মেয়ে সায়রার প্রথম জন্মদিন। মেয়ের জন্য অনেক দিন ক্যামেরা থেকে দূরে ছিলেন তিনি। এবার মেয়ের জন্মদিন ঘটা করে পালন করার পর ফের বলিউডের পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। খবরটি জানালেন তিনি নিজেই। আপাতত তাঁর ব্যস্ততা মেয়েকে নিয়েই। ২০০০ সালের ‘মিস ইউনিভার্স’ লারার পরবর্তী ছবি ডেভিড মুক্তি পাবে আগামী বছর। লারা বললেন, ‘আগামী বছরের জানুয়ারিতে ফিরছি বিজয় নামবিয়ারের ডেভিড ছবির শুটিং দিয়ে। আমি আমার কাজটা উপভোগ করি। সব সময় বলেছি, মা হওয়া কিংবা বিয়ের পর আমি ধীরগতির হয়ে যাইনি। আমি একটা ভালো অবস্থানে আছি। কাজে ফিরতে পারলে খুব ভালো লাগবে আমার।’ আইএএনএস।