ফিরছেন লোপেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ‘আমেরিকান আইডল’-এর প্রধান প্রযোজক যখন বলেছেন, তখন ধরেই নেওয়া যায়—ঘটনা সত্যি। জেনিফার লোপেজ রিয়েলিটি শোটির বিচারক পদে ফিরছেন। মাঝে পারিবারিক ঝামেলা, কম পারিশ্রমিক—নানা অজুহাত তুলে ‘আমেরিকান আইডল’ ছেড়েছিলেন লোপেজ। তাঁর দাবি ছিল, সম্মানী বাড়ালে ফের দেখা হবে। এখন তা বাড়ানো হয়েছে কি না, তা পরিষ্কার করে বলেননি অনুষ্ঠানটির প্রধান প্রযোজক নিজেল লিথগো। শুধু বিচারক হিসেবে লোপেজ ‘আমেরিকান আইডল’-এ থাকছেন বলে নিশ্চিত করেছেন তিনি। ওয়েবসাইট।