ফিরছেন শ্রীদেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইট, ক্যামেরা, অ্যাকশন—রোজকার অভ্যস্ত শব্দগুলো কানে আসে না কত দিন! বছর ১৫ হতে চলল, আলো ঝলমলে রুপালি পর্দা ছেড়ে ঘরকন্না নিয়ে আছেন। হুট করে ফেরার খায়েশ হলো তাঁর। একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী শ্রীদেবী ফের অভিনয় করবেন—স্ত্রীর এমন ইচ্ছার কথা শুনে বসে রইলেন না প্রযোজক বনি কাপুরও। ক্যামেরার সামনে-পেছনে যত আয়োজন, সব করলেন। আজ বৃহস্পতিবার শ্রীদেবী ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন। ছবির নাম ইংলিশ বিংলিশ। এক প্রশ্নের জবাবে বনি কাপুর বলেন, ‘অবশ্যই, আমি অস্বস্তিবোধ করছি। তবে শ্রীর ওপর একটা আস্থা আছে আমার। ও পারবে।’ ওয়েবসাইট।